১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি। মাহিগঞ্জ,রংপুর।

 ১৪৪ বছরের স্মৃতি নিয়ে দাড়িয়ে মাহিগঞ্জ লাইব্রেরি।

মাহিগঞ্জ,রংপুর।
প্রাপ্ত তথ্যানুযায়ী, উনিশ দশকে রংপুরের আদি শহর ছিল মাহিগঞ্জ। মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তাজহাট জমিদার গোপাল চন্দ্র রায় ১৮৮০ (কিছু জায়গায় ১৯১০ সাল দেওয়া) সালে মাহিগঞ্জ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেন।
অনেক মূল্যবান ও দুর্লভ বই ছিল এ লাইব্রেরিতে। যার সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। পাঠকের পদচারণায় মুখরিত থাকত এটি। একে ঘিরেই তখন সাহিত্য ও সংস্কৃতি চর্চা হত।


লাইব্রেরির মাঠে সপ্তাহজুড়ে চলত সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, যাত্রাপালা। অনুষ্ঠানে জমিদার গোপাল চন্দ রায় অতিথি থাকতেন। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক এমপি শাহ আবদুর রাজ্জাক জানান, এই পাবলিক লাইব্রেরি পরিদর্শন করতে এসেছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, কথা সাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়, শেরে বাংলা একেএম ফজলুল হক, পল্লী গানের সম্রাট আব্বাস উদ্দিনসহ পশ্চিবঙ্গের অনেক গুণী সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। স্থানীয় বাসিন্দা ও সমাজসেবী আবদুল ওয়াহাব জানান, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী লাইব্রেরিটিকে ধ্বংস করে।
তথ্য-বাংলাদেশ প্রতিদিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ