ভারতীয় 🚂 রেলের এক অজানা ইতিহাস

ভারতীয় 🚂 রেলের এক অজানা ইতিহাস

আশ্চর্য হবেন না মুম্বই নয় কলকাতা থেকেই হয়ত চলা শুরু হত দেশের প্রথম রেলগাড়ি। প্রস্তাবিত রুট কলকাতা- ভগবানগোলা। অনেকগুলো কারণে সাফল্যের সেই মুকুট বাংলার ঘরে আসেনি। ভাগীরথীর ধার দিয়ে কলকাতা থেকে ভগবানগোলা দীর্ঘ এক রেলপথ তৈরির পরিকল্পনা হয়।১৮৪৫-৪৬ সালে কলকাতার ইংরেজরা মহা উৎসাহে 'সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে'কোম্পানি তৈরিও করে ফেললেন। কিন্তু কলকাতার পরিবর্তে দেশে প্রথমবার রেলের চাকা গড়ায় বোম্বাই থেকে থেকে থানে ২১মাইল রাস্তায়।


জর্জ ষ্টিফেনসন বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক, লেখাপড়া বিশেষ কিছু জানতেন না,কয়লা খনির শ্রমিক ছিলেন,কয়লা বোঝাই গাড়ি টানার জন্য ১৮১৪সালে তিনি বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন,আর তারপর থেকে ভদ্রলোকের জীবনে কাজ হল ইঞ্জিন তৈরি আর রেললাইন পাতা৷ কয়লা খনির শ্রমিক থেকে তিনি হয়ে গেলেন রীতিমত ইঞ্জিনিয়ার৷ রোল্যাণ্ড ম্যাকডোনাল্ড ষ্টিফেনসন হলেন তাঁর ভাইপো ১৮৪৫সালে ইংল্যাণ্ডে ইস্ট-ইণ্ডিয়ান রেলওয়ে কোম্পানি তৈরি করেন, তিনি ভারতে কোম্পানির প্রথম ম্যানেজিং ডিরেক্টার ও এজেন্ট।
১৮৪৫-৪৬সালে রোল্যাণ্ড ম্যাকডোনাল্ড ষ্টিফেনসন ভারতে এসে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত রেলপথ তৈরির প্রাথমিক সার্ভে করেন এবং কোম্পানির ডিরেক্টারদের সামনে প্রাথমিক জরিপের রিপোর্ট পেশ করেন৷ এইসময়ে ঘটে মজার অথচ দুঃখজনক ঘটনা৷ কলকাতার সাহেবরা ষ্টিফেনসনের উৎসাহ দেখে ভাগীরথীর ধার দিয়ে কলকাতা থেকে ভগবানগোলা পর্যন্ত এক রেলপথ তৈরির পরিকল্পনা করলেন৷ তৈরি হল 'সেন্ট্রাল বেঙ্গল রেলওয়ে কোম্পানি'৷
কোম্পানির মূলধন হবে ১৫লক্ষ টাকা,কিছু টাকা তোলা হল,এমন কি কলকাতার টাউন হলে এলাহি খানাপিনাও হল,তবে টাকা আর লোক দুটোই হাওয়া হয়ে গেল।
ষ্টিফেনসন কাজের মানুষ তিনি বসে থাকার লোক নন,আলোচনা,লেখালেখি চলে,অবশেষে ১৮৫০সালে পরীক্ষামূলকভাবে কলকাতা থেকে রানীগঞ্জ পর্যন্ত রেলপথ তৈরির অনুমতি মিলল৷
ষ্টিফেনসন ভারতে এলেন পরের বছর, দ্রুতগতিতে ১৮৫৩সালের শেষে পাণ্ডুয়া পর্যন্ত রেল লাইন পাতার কাজ শেষ হয়ে গেল৷ রেলগাড়ি চলা শুধু সময়ের অপেক্ষা কিন্তু গাড়ি চালানো গেল না৷ 'গুডউইল'নামে যে জাহাজে রেলগাড়িগুলি (বগি) বিলেতে থেকে কলকাতায় আসছিল ওই জাহাজ ডুবে যায় গঙ্গাসাগরের কাছে৷ ওই সংবাদ পেয়ে ইস্ট-ইণ্ডিয়ান রেলের প্রধান ইঞ্জিনিয়ার হজসন সাহেব কলকাতার নামকরা গাড়ি তৈরির প্রতিষ্ঠান স্টুয়ার্ট ও সিটন কোম্পানিকে দিয়ে নিজের নকশা মত গাড়ি(বগি) তৈরি করলেন,কিছুটা সময় নষ্ট হল। দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না। যে জাহাজে করে রেলের ইঞ্জিন আসছিল সেটাও কলকাতায় না এসে ভুলক্রমে চলে গেল অস্ট্রেলিয়ায়৷ পরে অবশ্য 'ডেকাগ্রি' নামের জাহাজে অস্ট্রেলিয়া থেকে ইঞ্জিন কলকাতায় আসে,এই ইঞ্জিনের নাম 'ফেয়ারি-কুইন'৷ ফরাসিদের সঙ্গে রেল লাইন নিয়ে ইংরেজদের বিরোধ বেধে যায়।ফরাসিরা অভিযোগ করে চন্দননগরের কাছে রেল লাইন ফরাসিদের এলাকায় অনাধিকার প্রবেশ করেছে৷ তাদের এলাকা দিয়ে রেল চালাতে দিতে ঘোর আপত্তি ছিল ফরাসি সরকারের৷ উভয়ের সীমান্ত এলাকা পরিস্কার ভাবে চিহ্নিত ছিল না, অবশ্য সেই গণ্ডগোল মিটে যায়,কিন্তু বিলম্ব যা হবার হয়েই গিয়েছিল৷ কলকাতা থেকে ভগবানগোলা পর্যন্ত প্রথমবারের মত ভারতে রেলগাড়ি চলার পরিবর্তে রেল চলল ছোটে বোম্বাই থেকে থেকে থানে ২১মাইল রাস্তা।
ভারতে প্রথম রেল চালাবার কৃতিত্ব গ্রেট ইণ্ডিয়ান পেনিনসিউলার রেলওয়ে (জি.আই.পি.আর)কোম্পানির৷ আরও প্রায় ১বছরের বেশি সময়,১৮৫৪সালের ১৫আগস্ট অর্থাৎ আমাদের স্বাধীনতা প্রাপ্তির ৯৩বছর আগে৷ ইস্ট-ইণ্ডিয়ান রেলওয়ে (ই.আই.আর) বাংলায় প্রথমবারের মত রেল চালায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ